শুক্রবার, ৩ জুন, ২০১১

কুমিল্লায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

         কুমিল্লায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার ভোরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
জানা গেছে, আজ ভোর চারটার দিকে উপজেলার বাস স্ট্যান্ডের কাছে চট্টগ্রামগামী একটি ট্রাক ও ঢাকাগামী একটি যাত্রী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও দুইযাত্রী নিহত হয়েছে। আহত তিনযাত্রীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন