শহীদ মিনারে আজম খানের মরদেহ আনা হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গার্ড অব অনার প্রদান করে। এখন পর্যন্ত আজম খানের মরদেহ সেখানেই রাখা হয়েছে।
এর আগে, আজ সকাল সাড়ে ছয়টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে কমলাপুরের জসীমউদদীন রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের লোকজন, পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর বাড়ির সামনেই সকাল নয়টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আজম খানকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে আজম খানের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে জানাজা শেষে আজম খানকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন