পরশু রোজারিওতে ভক্তবেষ্টিত লিওনেল মেসি। এখানেই সেই ঘুষির ঘটনা!
রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, সেভিয়া—কত দলের কত সমর্থকের মন ভেঙেছেন লিওনেল মেসি। স্পেনে তাঁর ‘শত্রু’ থাকতেই পারে। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের স্বপ্ন কেড়ে নিয়েছেন, বার্সেলোনার আর্জেন্টাইন প্লে-মেকারকে ‘শত্রু’ ভাবতে পারে তারাও। কিন্তু আর্জেন্টিনায় কি মেসির শত্রু আছে বা থাকতে পারে! আর্জেন্টাইনদের স্বপ্নের বাহক যে তিনি।
আশ্চর্যের ব্যাপার, আর্জেন্টিনায়ও ‘শত্রু’ আছে মেসির, আছে প্রতিপক্ষ। আর না হলে তাঁর নিজের শহর রোজারিওতে তাঁকে ঘুষি মারবে কে! ঘটনাটা গত পরশুর। বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে মেসি আর্জেন্টিনায় ফিরেছেন মিশন কোপা আমেরিকায়। কত দিন পর বাড়ি ফিরেছেন। রোজারিওর একটি রেস্তোরাঁয় অটোগ্রাফ দিচ্ছিলেন সমর্থকদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সইশিকারিদের ভিড়ের মধ্য থেকেই এক তরুণ ঘুষি হাঁকিয়েছিল মেসির দিকে।
মেসি ব্যাপারটিকে মোটেই বড় করে দেখেননি। আর্জেন্টাইন মহাতারকা এটি স্বীকারই করছেন না, ‘আমার গায়ে কারও হাতই লাগেনি। এমনকি অনুভবও করিনি।’ তবে মেসির দিকে ঘুষি বাগিয়ে আসা এক যুবককে অনেকেই দেখেছেন। অবশ্য ঘুষি মেরেই দৌড়ে পালিয়ে গেছে সে। অনেকেরই ধারণা, যে লোকটি মেসিকে লক্ষ্য করে ঘুষি মেরেছিল, সে নিউওয়েলস ওল্ড বয়েজের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রোজারিওর সমর্থক হয়ে থাকবে। এএফপি, রয়টার্স।
মেসিকে ঘুষি!
রয়টার্স

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন