বুধবার, ১৫ জুন, ২০১১

কুমিল্লায় হরতালে ৫ বিএনপি কর্মীর কারাদণ্ড

কুমিল্লায় হরতালে ৫ বিএনপি কর্মীর কারাদণ্ড

কুমিল্লা, ১২ জুন (শীর্ষ নিউজ ডটকম): কুমিল্লায় হরতালে পিকেটিং করার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
জানা যায়, হরতালের প্রথমদিনে শহরের কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জসহ বিভিন্ন সড়কে মিছিল-মিটিং, পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। হরতালের সমর্থনে জেলা বিএনপির দুই গ্রুপই শহরের বিভিন্ন সড়কে পৃথক পৃথক মিছিল করে। সকালে পিকেটিংকালে বাপ্পী (২২), আবু হানিফ (১৭), পারভেজ (২৩), ডালিম আহমেদ (৩৬) ও সোহেল (৩০) নামে বিএনপি কর্মীকে পুলিশ আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ সাজা দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন